সারাদেশ

মোংলায় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১২০টি ঘর হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মা’ণ প্রকল্পের আওতায় নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আশ্রয়ণ প্রকল্প-০২ এর মাধ্যমে বাস্তবায়নকৃত এ ঘরগুলো স্ব স্ব মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান, উপজেলা প্রকৌশলী বিজন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. নাহিদুজ্জামান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন।

সম্প্রতি আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবার চিহ্নিত করে তাদেরকে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ সেমিপাকা এ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এক লাখ ২০ হাজার টাকা খরচে ১২০টি ঘর নির্মাণ করেছে উপজেলা প্রশাসন।

ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে বুড়িরডাঙ্গা ইউনিয়নের আ. রব, সোনাইলতলা ইউনিয়নের শুভংকর মণ্ডল ও চাঁদপাই ইউনিয়নের জাফর হোসেন বলেন, ‘ঘরে যে ইট, বালু, কাঠপাট ও টিন দেওয়া হয়েছে তা খুবই ভালো এবং উন্নতমানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউএনও রাহাত মান্নান স্যার আমাদেরকে যে ঘর দিয়েছেন, আমরা তাতে খুব খুশি, তাদের জন্য দোয়া করি। আমরা নদীর পাড়ে ভাঙা ঘরে বসবাস করতাম। এখন পাকা ঘরে থাকবো, এই যে খুশি তা কাউকে বলে বোঝাতে পারবো না।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা