উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সারাদেশ

উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : 'শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান' এই স্লোগান ধারন করে কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন : তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ২

শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

দিবসটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বজরা এল কে আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং উপজেলা আওয়ামী লীগ'র সভাপতি আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উদীচী উলিপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হরি গোপাল সরকার, উলিপুর শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক স ম আল মামুন সবুজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র পান্ডে (গবা), বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য মিনহাজ আহমেদ মুকুল।

আরও পড়ুন : ঝালকাঠি বিএনপির হুঁশিয়ারি

২য় পর্যায়ে সন্ধ্যায় বিজয় মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্থ সারথী সরকার, বক্তব্য রাখেন লেখক গবেষক আবু হেনা মোস্তফা, উলিপুর উদীচী শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকসহ প্রমুখ। আলোচনা শেষে গণ সংগীত ও লোক সংগীত পরিবেশন করেন উলিপুর উদীচীর শিল্পীগণ ও সত্যেন সেন সংগীত নিকেতনের শিক্ষার্থীগণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা