সারাদেশ

তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাকপ্রতিবন্ধী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে আবুল হাসান ও কাউছার নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন।

আরও পড়ুন: সালাম মুর্শেদীর বিরুদ্ধে রিট

এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আবুল হাসান (৪০) ফতুল্লার ইদ্রাকপুরের হাবিবের ভাড়াটিয়া মো. মনসুর পাটোয়ারীর ছেলে ও একই থানার দাপা ইদ্রাকপুরস্থ আদর্শ স্কুলসংলগ্ন মৃত জামালের ছেলে কাউছার (২৮)।

এর আগে প্রতিবন্ধী তরুণীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলায় উল্লেখ্য করা হয়েছে, তরুণীর বাবা পরিবারের দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবুর্চির কাজ করে দাপা এলাকায় বসবাস করেন। গত ২৫ অক্টোবর দুপুর ১টার দিকে গ্রেফতারকৃতরা তরুণীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শনিবার বিকলে দুজনকে তরুণী শনাক্ত করে। এর পর থানায় অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন: বাংলাদেশের নাটকীয় জয়

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানায়, দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা