আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
সারাদেশ

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

আদিল হোসেন তপু, ভোলা: ‘ক্ষমতায় সমানে সমান” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে (সিইএমবি)প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনজিও সংস্থা সুশীলন বাস্তবায়নে দিবসটি উদযাপন করে।

আরও পড়ুন: আবারও বেড়েছে সবজির দাম

দিনব্যাপী আয়োজনে ছিলো আলোচনা সভা, চ্যাম্পিয়ান পিতা-মাতা সম্মাননা,কিশোরী সম্মাননা,বির্তক প্রতিযোগীতা, বাল্য বিয়ে রোধে নাটিকা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন। কিশোরী লিডার আছমা বেগম এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক ইকবাল হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিষ্ট ইফফাত নুর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্পোট ইন্টিগেশন স্পেশালিষ্ট মো: শহিদুল ইসলাম, সুশীলন এর টিম লিডার মো: জিয়াউল হক, ভোলা সদর মডেল থানার শিশু বান্ধব এস আই রিমা মজুমদার।

অনুষ্ঠানের সঞ্চলনা করেন সুশীলন এর উপজেলা সম্মনয়কারী রেখা ইয়াসমিন ও মনিটরিং এন্ড ইভালুয়েশন কো- অর্ডিনেটর আসমা খাতুন।

আরও পড়ুন: এখন সবচেয়ে বিপজ্জনক সময়

আলোচনা সভায় বক্তরা বলেন, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের মাধ্যমে একজন কিশোরী বা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে তাদের মধ্যে বড় হওয়ার,ভালো কিছু করার স্বপ্ন তৈরি হয়, আত্মবিশ্বাস বাড়ে। এসময় বক্তরা আরো বলেন,আমাদের দেশের কন্যারা পিছিয়ে রয়েছে।তাই পিছিয়ে কন্যাদের সামনে এগিয়ে নিতে এই ধরনের প্রেগামের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে থাকে।

এসময় বক্তরা আরো বলেন,বিশ্বজুড়ে মেয়েরা তাদের শিক্ষা, তাদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং হিংসবিহীন জীবনের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাই সকল ধরণের চ্যালেঞ্জের মোকাবেলা করে কন্যা শিশুরা আগামী দিনের বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে সহায়তা করবে এই ধরনের আয়োজন।

আরও পড়ুন: ইরানে আবারও সংঘর্ষ, নিহত ৩

অনুষ্ঠান শেষে কিশোরী ক্লাবের সেরা পিয়ার লিডার ও চ্যাম্পিয়ান পিতা-মাতাদের সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন- খালেদা আক্তার,আছমা বেগম,মিনজু আক্তার,চ্যাম্পিয়ান পিতা মো: শফিউল্যাহ,মো: শাহাবুদ্দিন, মো: আলম হাওলাদার, চ্যাম্পিয়ান মাতা নাজমা বেগম, নাঈমা আক্তার প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা