সারাদেশ

দেশ আরও সহিংস হয়ে উঠবে

আমিরুল হক, সৈয়দপুর (নীলফামারী): দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, ধর্মীয় শিক্ষা সংকোচনের পাঁয়তারা বন্ধ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে পথসভা করেছে ইসলামী আন্দোলন নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা। সোমবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরে বাংলা সড়কে তামান্না মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এম হাছিবুল, ছাত্র আন্দোলনের সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ।

উপজেলা সভাপতি মাওলানা ছদর উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের নীলফামারী জেলা সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আশরাফ আলী, আলহাজ্ব শহিদুল ইসলাম, মুফতি আবু তালহা কারিমী, মাওলানা শেখ আব্দুস সামাদ প্রমুখ। মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় এ পথসভায় উপজেলার নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

পীর চরমোনাই বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশ আরও সহিংস হয়ে উঠবে। দূর্নীতিবাজ এ সরকারের অপশাসন থেকে মুক্তি পেতে ইসলামী শাসনতন্ত্রের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থীকেই নির্বাচিত করতে হবে। এ সময় তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জন্য আলহাজ্ব শহিদুল ইসলামকে পরিচয় করে দেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা