সারাদেশ

ত্রিশালে ভোক্তা অধিকারের জরিমানা

মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ এর সহকারী পরিচালক নিশাত মেহের কর্তৃক ত্রিশালের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: ইউএনও’র যৌন হয়রানি, শাস্তি তিরস্কার!

সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে ত্রিশাল পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা কালে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি করার অপরাধে সবুজ ছায়া রেস্টুরেন্টকে ১৫,০০০টাকা ও ফ্রিজে কাচা ও রান্না করা খাবার একসাথে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ব্রেড দিয়ে খাদ্য তৈরির অপরাধে আর এফসি রেস্টুরেন্টকে ৮০০০টাকা জরিমানা করেন।

এছাড়াও একটি ফার্মেসি ও ২ টি কনফেকশনারি স্টোরে তদারকি করা হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। বৈরি আবহাওয়ার জন্য অভিযান সংক্ষিপ্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা