সারাদেশ

গাইবান্ধায় লোকসানের মুখে পোল্ট্রি খামারিগণ

গাইবান্ধা জেলা, প্রতিনিধি: দফায় দফায় পোল্ট্রি ফিড, বাচ্চা এবং ঔষধের দাম বেড়েই চলেছে। ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে গাইবান্ধার প্রান্তিক খামারিদের।

আরও পড়ুন : বিএনপির কেউ গ্রেফতার হয়নি

নীতিনির্ধারকরা যদি স্থানীয় পর্যায়ে খামারি, খাদ্য বিক্রেতাদের মধ্যে সমন্বয় করে সব কিছুর মূল্য নির্ধারণ করে তাহলে এ শিল্পটি টিকে থাকবে বলে জানিয়েছে জেলা প্রানিসম্পদ সংশ্লিষ্টগণ।

খামারিরা বলেন, পোল্ট্রি শিল্প কয়েক বছর আগেও লাভজনক ছিল। প্রশিক্ষণ আর স্বল্প পুঁজি নিয়ে এ শিল্পে উৎসাহী হয়ে উঠেছিল বেকার তরুণরা। এ শিল্পে প্রতিনিয়ত বাড়ছে মুরগির বাচ্চা ও খাবারের দাম। সে অনুপাতে বাড়ছে না উৎপাদন। ব্যয়ের সঙ্গে আয়ের সংকুলান করতে না পারায় ধ্বংসের মুখে পড়েছে এ শিল্প। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ছোট বড় অনেক খামার। আর এতে বাড়ছে বেকারত্ব।

ব্যবসায়ী মামুন মিয়া বলেন, যে হারে সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, যদি সরকার সময়মতো কোনো পদক্ষেপ না নেয় তাহলে পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে। যে কয়টি খামার চালু রয়েছে তাও ধীরে ধীরে বন্ধ হবে। খুচরা বিক্রেতা মজনু মিয়া বলেন, দেশের সিংহভাগ পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ করে থাকে এ পোল্ট্রি শিল্প। বর্তমানে এ শিল্প ধুঁকে ধুঁকে চলছে।

এ শিল্প বন্ধ হয়ে গেলে দেশে আমিষের সংকট দেখা দিতে পারে। এ শিল্প টিকিয়ে রাখতে গেলে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এ শিল্পে প্রতিটি জিনিস আমদানি করতে হয়। আর কোম্পানিগুলো তাদের ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে থাকে। মূল্য নির্ধারণে সরকারি নীতিমালা এবং নজরদারি বাড়ালে পোল্ট্রি শিল্প ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

জেলা প্রানিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী ২৮০০ বাণিজ্যিক খামার রয়েছে। গত দুই মাস আগের জরিপ অনুযায়ী বর্তমানে বন্ধ হয়ে গেছে ৮০০টি খামার। ক্রমান্বয়ে এ সংখ্যা আরও বাড়বে বলে তাদের ধারণা। গাইবান্ধা জেলা

আরও পড়ুন: আবারও ক্ষমতায় জিনপিং

প্রানিসম্পদ কর্মকর্তা মাসুদার রহমার বলেন, পোল্ট্রি খাদ্যের মূল্য বাড়ানো বা কমানোর ক্ষমতা আমাদের নেই। যদি খামারি, খাদ্য ব্যবসায়ী সবার সঙ্গে সমন্বয় করে সব কিছুর মূল্য নির্ধারণ করে দেওয়া যায় তাহলে পোল্ট্রি শিল্প ধ্বংসের দিকে যাবে না আর খামারগুলো বন্ধ হবে না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা