সারাদেশ

নিখোঁজ মুন্না ৬ মাস পরে উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ মুন্না হাওলাদারকে ৬ মাস পরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

আরও পড়ুন: আবারও ক্ষমতায় জিনপিং

থানা সুত্রে জানায়, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ৯নং ওয়ার্ডের রাঢ়ী বাড়ির বাদী মোসাঃ হাসিনা বেগমের ছেলে মুন্নাকে চলতি বছরের ১০মে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারধর করে শিকলে বেঁধে মারধর করা হয়। এ ঘটনা তখন সোশাল মিডিয়াসহ বিভিন্ন পত্র পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। মুন্নাকে রাতে ঘরে নিয়ে আটকে রাখলে কোন এক সময় মুন্না গভীর রাতে ওই বাড়ি থেকে পালিয়ে নারায়নগঞ্জ চলে যায়। মুন্নাকে না পেয়ে সে সময় মুন্নার মা বাদী হয়ে মোঃ হযরত আলী, তানিয়া বেগমসহ ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তখন তিন জন আসামিকে গ্রেফতার করেন গলাচিপা থানা পুলিশ।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

১৯ অক্টোবর মুন্নাকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নারায়নগঞ্জ থেকে গলাচিপা থানা পুলিশ উদ্ধার করে ২০ অক্টোবর গলাচিপা থানা হেফাজতে নিয়ে আসেন। ২১ অক্টোবর সকালে মুন্নাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে ঢাকার নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছি। মুন্না গলাচিপা থানার হেফাজতে ছিলো। ২১ তারিখ আদালতের মাধ্যমে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা