সারাদেশ

প্রেমিকের কাছে প্রতারিত হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের উপর অভিমান করে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিয়ের প্রলোভনে এক প্রবাসীর সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর পর ওই প্রবাসী বিয়ে করতে না চাওয়ায় এ আত্মহত্যার ঘটনা বলে দাবি নিহতের পরিবারের।

আরও পড়ুন: প্রেমের টানে নোয়াখালীতে মিসরীয় তরুণী

নিহত কলেজছাত্রীর নাম মোসা. মরিয়ম পারভীন (১৯)। সে উপজেলার ময়না ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামের আবুল হাসেম মোল্যার মেয়ে। মরিয়ম পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিল। মরিয়ম এ বছর এইচএসসি পাস করেছে।

নিহতের চাচাতো ভাই আকিদ মোল্যা বলেন, মরিয়মের সাথে একই উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে জুবায়ের হোসেনের (২৫) কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। জুবায়ের সাড়ে ৪ বছর যাবত মালয়েশিয়া প্রবাসী। জুবায়েরের মামা নজরুল বিশ্বাসের বাড়ি মরিয়মদের বাড়ির পাশে হওয়ার সুবাদে জুবায়ের মামার বাড়ি নিয়মিত যাতায়াত করতো। এ কারণে মালয়েশিয়া যাওয়ার আগে থেকেই জুবায়ের সাথে মরিয়মের প্রেমের সম্পর্ক ছিল। মালয়েশিয়া যাওয়ার পরেও ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক অটুট ছিল।

আরও পড়ুন: ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ

এর মধ্যে গত ১৭ অক্টোবর জুবায়ের মালয়েশিয়া থেকে গ্রামের বাড়ি আসে। এরপর শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুবায়ের ও মরিয়ম একসাথে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে বেড়ায়। সন্ধ্যায় মরিয়মদের বাড়ির সামনে মরিয়মকে রেখে জুবায়ের চলে যায়। এ সময় মরিয়ম জুবায়েরকে ডাকতে ডাকতে জুবায়েরের পিছ পিছ দৌঁড়াতে থাকে। কিন্তু জুবায়ের দৌড়ে দ্রুত স্থান ত্যাগ করে।

আকিদ মোল্যা আরো বলেন, রাতে মরিয়ম আমাকে বলেছে শুক্রবার দুপুরে বোয়ালমারীর একটি স্থানে নিয়ে তাকে বিয়ের প্রলোভনে জুবায়ের ধর্ষণ করেছে। কিন্তু পরে বিয়েতে রাজি না হওয়ায় শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ৫

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, মেয়েটিকে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই। ঘটনাটি থানা পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি সম্পর্কে জুবায়েরের বক্তব্য জানার জন্য শনিবার দুপুরে তার বাড়িতে গেলে জুবায়েরকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় বাড়িতে তার বাবা-মাও ছিলেন না। তবে জুবায়েরের ভাবি লতা খানম বলেন, জুবায়ের বিদেশ থেকে আসার পর বিভিন্ন জনের বাড়ি বেড়াতে গেছে। গত ২/৩ দিন সে বাড়িতে নাই।

আরও পড়ুন: নারী শ্রমিককে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা