সারাদেশ

গুড়িয়ে দিল প্রশাসন, লাপাত্তা মেলা কমিটি

রাকিব হাসনাত, পাবনা: নির্দেশনা উপেক্ষা করে ও মেয়াদ শেষ হওয়ার পর চলতে থাকা পাবনা সদর উপজেলার ঐতিহ্যবাহী দুবলিয়া মেলার পুরো অংশ আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এসময় মেলা কমিটির কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে পাবনা সদর সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. শওকত মেহেদী সেতুর নেতৃত্বে জেলা প্রশাসনের এক টিম অভিযান চালিয়ে মেলার এই অংশ বন্ধ করে।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড মো. শওকত মেহেদী সেতু বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশ পেয়ে আমি এখানে এসে মেলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছি। হয়তো মেলা কমিটি ঠেলেঠুলে আরও কয়েক দিন চেষ্টা করতেছিল। কিন্তু জেলা প্রশাসক স্যার নির্দেশ দিয়েছিলেন মেলাটা নির্দিষ্ট মেয়াদে শেষ করতে। তারা তা না করায় আজকে আমরা শেষ বন্ধ করে দিয়েছি।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার

মেয়াদ শেষ হওয়ার পরও মেলা চলছে- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের এক টিম সেখানে প্রবেশ করে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাইকে মেলাটি বন্ধের নির্দেশ দিয়ে দোকানদারদের রাত ৯টার মধ্যে দোকানপাট গুটিয়ে নিয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সঙ্গে সঙ্গে দোকানদাররা দোকানপাট গুটিয়ে নেয়। এ সময় মেলা কমিটির কাউকে সেখানে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ক্ষোপ প্রকাশ করেন দোকানদাররা। তারা বলেন, ‘আমাদের প্রথমে এক মাসের কথা বলে এখানে দোকান দিতে দেয়। এরপর তারা বলে ১৮ তারিখে শেষ হবে। দুইদিন আগে মেলা কমিটি থেকে আমাদের জানানো হয়- মেলা চলবে আরও ৪-৫ দিন। এজন্য তারা আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকাও নিয়েছে। কিন্তু আজকে ম্যাজিস্ট্রেট এসে মেলা বন্ধ করে দিল।

এর আগে অনুমোদন না থাকায় মেলা উদ্বোধনের ৫ দিন পর ১৩ অক্টোবর বিকেলে পাবনা সদর সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. শওকত মেহেদী সেতুর নেতৃত্বে জেলা প্রশাসনের এক টিম অভিযান চালিয়ে মেলার দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের অংশ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: হাইকোর্টে রফিকুল ইসলাম মাদানী

এ ব্যাপারে মুখ খুলতে নাকোচ মেলা কমিটির সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান এবং মেলা কমিটির সেক্রেটারি ও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস খান।

রইস খান বলেন, ‘এব্যাপারে আমি কিছু জানি না। আপনি সভাপতি সিদ্দিক খানকে জিজ্ঞাসা করতে পারেন। আমি কিছু বলতে পারবো না।’ তবে বিষয়টি অস্বীকার করেন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, ‘আমি গতকালই মাইকে বলে দিয়েছি। কিন্তু কিছু দোকানদার হয়তো রয়ে গেছে। কিন্তু আমি সবাইকে মেলা শেষ করতে বলেছি।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা