সারাদেশ
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে

জামানত হারালেন ২ সদস্য প্রার্থী 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বালিয়াডাঙ্গী উপজেলায় সংরক্ষিত আসনে ২ নারী প্রার্থী কোন ভোট পাননি। ২ পুরুষ সদস্য ১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন ২ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়।

আরও পড়ুন: ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ফলাফলে সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম (তালা ) ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হবিবুর রহমান (টিউবওয়েল ) ভোট পেয়েছেন ১৯টি। সাধারণ আসনে অপর দুই প্রতিদ্বন্দ্বী আলী আফসার (অটোরিকশা ) এবং বাবুল আকতার (হাতি) ১টি করে ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করেন ১০৬ জন ভোটার। তন্মধ্যে একজন ভোটার অনুপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ভোট শেষে আলহাজ্জ সফিকুল ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন: গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন বলেন, ‘প্রাপ্ত বৈধ মোট ভোটারের মধ্যে ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ড তথা বালিয়াডাঙ্গী উপজেলায় দুইজন সাধারণ সদস্য পদে প্রার্থী ১টি করে ভোট পেয়েছেন। কাজেই তাঁরা জামানত হারালেন।

অপরদিকে, সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৭ জন প্রার্থীর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ৭ প্রার্থীর মধ্যে আফসানা আখতার (ফুটবল ) পেয়েছেন ৩৩ ভোট, দ্রৌপদী দেবী আগারওয়ালা (টেবিলঘড়ি ) পেয়েছেন ৪৭ ভোট, মহসেনা বেগম (হরিণ ) পেয়েছেন ২ ভোট, সুরাইয়া জেসমিন বিউটি (কম্পিউটার ) ২৩ ভোট, হুসনেয়ারা হক (বই ) ১টি ভোট, কানন রায় (দোয়াত কলম ) এবং হালিমা খাতুন ( মাইক ) কোনো ভোট পাননি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা