সারাদেশ
জেলা পরিষদ নির্বাচনে

ফরিদপুরে আ'লীগ সমর্থিত প্রার্থী পরাজিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদস্য পদে আহসান হাবিব হাসান সিকদার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সিদ্দিকী পেয়েছেন ৬১ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য পদে জেসমিন আলপনা বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

এদিকে, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ফারুক হোসেন ৮৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন ৬২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত। বোয়ালমারী উপজেলার একমাত্র ভোটকেন্দ্র ছিল উপজেলা পরিষদের হলরুমে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১৪৬ জন। এর মধ্যে ১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আরও পড়ুন : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার মো. দেলোয়ার হোসেন একটি মামলায় জেলখানায় থাকায় তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমের ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া। ভোটগ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা