সারাদেশ

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পুলিশ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত শিল্পী আক্তার (৩০) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালিশপাড়ার বাশঁতলা এলাকার জনক বাড়ির মোবারক উল্লাহর স্ত্রী। তিনি সন্তানের জননী ছিলেন।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ঘরের পাশে পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি। তবে নিহত গৃহবধূর বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা নেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতেলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা