সারাদেশ

মেয়রের বাধায় স্থগিত রেলের উচ্ছেদ অভিযান

আমিরুল হক, স্টাফ নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেলওয়ের ২০ একর জায়গা দখলমুক্ত করে সিমানায় লাল ঝান্ডার খুটি গেড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন: এইচএসসির সময়সূচি পরিবর্তন

এতে রেলওয়ের পাকশি বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান নেতৃত্বে দেন।

এ সময় সহযোগিতার ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে জিআরপি পুলিশ ও পার্বতীপুর ভুমি অফিসের কর্মকর্তা। রেলওয়ে কর্তৃপক্ষের অভিযান পরিচালনার মাইকিং প্রচারণা করা হয় শহরে দুইদিন পুর্ব থেকে।

আরও পড়ুন: ইরানে নিহত ২০০ ছাড়াল

অভিযানের পুর্বে ১১ অক্টোবর রাতেই ফুটপাত দখল করে যারা ব্যবসা করে আসছিল তারা নিজেই সেগুলো ভেঙ্গে মালামাল সড়িয়ে নেয়।

অভিযানে শহরের বাঙ্গালিরপুর এলাকায় স্বাধীনতার পর থেকে দখলে নেয়া সরকারী ২০ একর সম্পত্তি উদ্ধার করা হয়। এরপর বঙ্গবন্ধু সড়কের পাশ দিয়ে সরকারী জায়গায় স্থাপনকারীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাথে নিয়মতান্ত্রিকভাবে রেলওয়ের সম্পত্তিতে বসবাসের জন্য অবৈধ দখলকারীদের দিক নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

উচ্ছেদ অভিযান শহরের তামান্না হলে এলে সেখানে বাঁধা দেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান। তিনি বিক্ষোভ মিছিলসহ অভিযান পরিচালনা বন্ধের দাবি জানান। ফলে উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা