সারাদেশ
জেলা পরিষদ নির্বাচন

অবশেষে সরে দাঁড়ালেন আবুল কালাম 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ। পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৩৩

বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে শারীরিক অসুস্থতা জনিত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন আবুল কালাম আজাদ।

বিজ্ঞপ্তিতে সাবেক এই জেলা পরিষদ সদস্য উল্লেখ করেন, তিনি শারীরিকভাবে চরম অসুস্থ। চলাফেরা করতে পারছেন না। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা দুরুহ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ প্রেক্ষিতে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: গাইবান্ধায় চার প্রার্থীর ভোট বর্জন

উল্লেখ্য, ২ নং ওয়ার্ডে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অপর দুজন হলেন- আবু জাফর সিদ্দিকী ও যুবলীগ নেতা আহসান হাবিব হাসান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা