ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আমিরুল হক, নীলফামারী : ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়িগামী আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: দেশে দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই

মঙ্গলবার (১১ই অক্টোবর) সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনটি ডোমার রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় স্টেশন থেকে দক্ষিণ আউট সিগন্যালে কাটা পড়েন নবী বক্স (৪০) নামে এক ব্যক্তি।

নিহত নবী বক্স নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর পাশাড়িপাড়া এলাকার মৃত এলাহী বক্সের পুত্র। তিনি বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

সৈয়দপুর রেলওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দিনে নবী বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং রাতে ডোমার রেলস্টেশনে ঘুমাতেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী মিতালী এক্সপ্রেস চলে আসলে তিনি বুঝতে পারেননি কোন লাইন দিয়ে ট্রেনটি যাবে। না বুঝে ২য় লাইনে দাঁড়ালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা