মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
সারাদেশ

মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: দেশে দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মালিরংক বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে বাজারের আফজাল স্টোরে দেখা যায়, পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা, উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্য বিক্রি করছে দোকানী।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

অপর অভিযানে, আবার রাজকন্যা মিষ্টির দোকানে দইয়ে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করছে না দোকানী। দুই'টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে, মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন লৌহজং থানার পুলিশ একটি টিম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা