গাছ কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১১
সারাদেশ

গাছ কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১১

শফিক স্বপন মাদারীপুর : মাদারীপুর পৌর এলাকায় বাড়ির পাশে গাছ কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে।

আরও পড়ুন : দেশে দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পৌর শহরের মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

আহতরা হলেন, নারায়ণ বালা (৩৫), মায়া বালা (২৭), মাণিক বালা (৩৫), জয় বালা (১৩), রণোজিত দাস (২৭), পাপ্রি দাস (২২), পানু দাস (৫০), তপন দাস (২৭), স্বপন দাস (২৫), রতন দাস (২২) ও বাসুদেব দাস (৩৫)।

ওসি বলেন, মাদারীপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ বালা বাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে পানু দাস ও তার ছেলেরা বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বির্তক ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন : বিশ্ববাজারে কমল তেলের দাম

“এতে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আহত নারায়ণ বালা বলেন, “আমার কেনা গাছ, আমি কাটতে গেলে হঠাৎ করে পানু দাস ও তার ছেলেরা আমাদের উপর হামলা করে। এতে আমার পরিবারের ছয়জন আহত হ‌য়ে‌ছি। আমি এ ঘটনার বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে পানু দাসের ছেলে তপন দাস বলেন, “আমরা কোনো হামলা করিনি। ওরাই আমাদের উপরে প্রথম হামলা করে। এতে আমরা বাবাসহ চার ভাই আহত হয়েছি।”

আরও পড়ুন : দিতেই হবে ওয়াসা এমডির বেতন-ভাতার হিসাব

ওসি মনোয়ার বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা