সারাদেশ

স্বামীকে হত্যা করে পালাল স্ত্রী

সান নিউজ ডেস্ক: বিয়ের এক মাসের মাথায় সাব্বির আহমেদ (৩৭) নামে এক যুবককে কুপিয়ে পালিয়েছে তার স্ত্রী রজনী খাতুন পলাতক। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শাকিবের সঙ্গে প্রেম করেছি: পূজা চেরি

এর আগে রোববার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিলপাড়া ছোট ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির আহমেদ কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিলপাড়ার ছোট ওয়ারলেস গেট এলাকার মৃত রমজান আলীর ছেলে।

তিনি বেকার ছিলেন। আর কালিগাং লাহিনী পাড়ার রজনী খাতুন তার দ্বিতীয় স্ত্রী। নিহতের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে এক বছর আগে। প্রথম স্ত্রীর দুটি মেয়ে সন্তান রয়েছে। গত মাসে রজনী খাতুনের সঙ্গে সাব্বিরের বিয়ে হয়।

আরও পড়ুন: আমারও ঘুম নেই, তাকিয়ে থাকি

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে সাব্বিরের সঙ্গে রজনী খাতুনের বিয়ে হয়। এরপর থেকে তারা সংসার করে আসছিল। হঠাৎ করে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে নিজ বাড়িতে ঘুমন্ত সাব্বিরকে রজনী খাতুন ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, ঘটনার পরই পালিয়ে গেছে রজনী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে সাব্বিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রী পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা