সারাদেশ

দুই দিন পর মিলল ২ ভাইয়ের লাশ

সান নিউজ ডেস্ক: পাবনায় যমুনা নদীতে নিখোঁজের দুই দিন পর পান্না সরদার (২৮) এবং পিয়াস শেখ (২০) নামে খালাতো দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে নগরবাড়ী নৌ-বন্দরের প্রতাপপুর এলাকায় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নগরবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম ও আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম।

আরও পড়ুন: প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

তারা দুজনে সম্পর্কে আপন খালাত ভাই। পান্না সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের আক্কাছ সরদারের ছেলে এবং পিয়াস সুজানগর উপজেলার কোলচুড়ি গ্রামের আমিরুল সেখের ছেলে। এর আগে শনিবার জাহাজ দেখতে গিয়ে যুমনা নদীতে গিয়েছিল তারা। পরে জাহাজের সঙ্গে ধাক্কা লাগার ভয়ে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়।

পুলিশ ও মৃত পান্নার মামা আনোয়ার হোসেন জানান, শনিবার দুই ভাই নগরবাড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ে খেতে গিয়েছিল। দুপুরের দিকে ওই এলাকার আরেক যুবকের সঙ্গে দুইজন নগরবাড়ী ঘাটে গিয়ে নৌকায় চড়ে যমুনা নদীতে বেড়াতে যায়। এক পর্যায়ে নগরবাড়ী ঘাটে জাহাজের সঙ্গে নৌকার ধাক্কা লাগার ভয়ে নৌকা থেকে তিনজনই নদীতে ঝাঁপ দেয়।

আরও পড়ুন: নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

এর মধ্যে স্থানীয় ছেলেটি সাঁতরে জাহাজ ধরে বেঁচে গেলেও পান্না ও আশিক নিখোঁজ হয়। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম শনিবার সারা দিন ও রোববার দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে লাশের সন্ধান না পেয়ে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয়।

এরপর সোমবার সকাল ৭টার দিকে প্রতাপপুর জামে মসজিদের কাছে সেখানে থাকা একটি কার্গো জাহাজ ছেড়ে যাওয়ার পর পরই মরদেহ দুটি ভেসে ওঠে। স্রোতের কারণে মরদেহ দুটি জাহাজের নিচে আটকে ছিল বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি

বিষয়টি নিশ্চিত করে নগরবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, গত দুই দিন অনেক খোঁজাখোঁজির পরেও না পেয়ে স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ দুটি পুলিশের হেফাজতে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলেই মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা