প্রতীকী ছবি
সারাদেশ

৩৮ লিটার স্পিরিটসহ হার্ডওয়্যার ব্যবসায়ী আটক

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে ৩৮ লিটার হার্ডওয়্যার ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের গুরুধাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী আমানত এন্টারপ্রাইজের মালিক সাহেদ হাওলাদারকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী দোকান থেকে ভার্নিস করায় ব্যবহৃত ৩৮ লিটার ভিনেচার স্পিরিট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ইমরান খান

ঝালকাঠি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮ লিটার ভিনেচার স্পিরিট উদ্ধার করা হয়। এই স্পিরিট কেউ লাইসেন্স ব্যতিত বিক্রি বা মজুদ করতে পারবে না। তাই তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করে নিয়ে আসা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে লাইসেন্স বর্হিভুত ৩৮ লিটার ভিনেচার স্পিরিটসহ আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা না দিয়ে ভ্রাম্যমান আদালত বসানোয় ক্ষোভ জানিয়েছেন অনেকে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা