বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলো হানিফ
সারাদেশ

বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলো হানিফ

সাজ্জাদুল আলম, ময়মনসিংহ: বাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসেছেন আবু হানিফ নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবু হানিফের বাবা মৃত্যুবরণ করেন। বাড়িতে বাবার মরদেহ রেখে দাখিল পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অংশগ্রহন করেন তিনি। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়।

আরও পড়ুন: চিনি ও পাম অয়েলের দাম নির্ধারণ

স্বজনেরা জানান, বৃহস্পতিবার আবু হানিফের বাংলা দ্বিতীয় পত্র পরিক্ষা ছিলো। কয়েকদিন ধরে তার বাবার জ্বর ছিলো। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর বাবা হারা আবু হানিফা ভেঙে পড়লেও মা ও বোনদের উৎসাহে ভালুকা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন।

আবু হানিফের মামা বহুলী দাখিল মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদ জানান, তার ভগ্নিপতি হযরত আলীকে জ্বর নিয়ে বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। দাখিল পরীক্ষার্থী এক মাত্র ছেলে আবু হানিফ ও তিন মেয়ে রেখে যান তিনি।

আরও পড়ুন: নতুন আইজিপি আব্দুল্লাহ আল মামুন

ভালুকা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ বলেন, পরীক্ষার্থী আবু হানিফের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। এক হাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে তাকে। আমরা তাকে পরীক্ষা দিতে সান্তনার পাশাপাশি উৎসাহ দিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা