মুন্সীগঞ্জে আ,লীগের বিক্ষোভ মিছিল
সারাদেশ

মুন্সীগঞ্জে আ,লীগের বিক্ষোভ মিছিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিএনপি জামাতের সন্ত্রাস-নৈরাজ্য, পুলিশের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের পুরাতন কাচারিতে প্রতিবাদ সমাবেশ হয়।

আরও পড়ুন: চিনি ও পাম অয়েলের দাম নির্ধারণ

পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক ধরে সুপার মার্কেট, জুবলী সড়ক হয়ে পুরাতন কাচারি এলাকায় গিয়ে শেষ হয়৷

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর একান্ত সহচর,জেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন।

আরও পড়ুন: র‌্যাবের নতুন ডিজি খুরশীদ হোসেন

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, সদর উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভুইয়া, পৌর-আ'লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন -শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসাইন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি নিবিড় আহমেদ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা