সারাদেশ

উলিপুরে মাদক ব্যবসায়ী নয়ন গ্রেফতার 

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ১৪ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নয়ন মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সে তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে উপজেলার তবকপুর ইউনিয়নের তবকপুর বাজার এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নয়ন মিয়া(৩৬) কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়।

আটক নয়ন মিয়ার বিরুদ্ধে উলিপুর থানায় পূর্বের মাদক মামলা ৯ টি, অস্ত্র মামলা ১ টি ও অন্যান্য মামলা ১ টি, চিলমারী থানায় পূর্বের মাদক মামলা ২টি এবং লালমনিরহাট সদর থানায় পূর্বের ১টি মাদক মামলা সহ মোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নয়ন মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা