সারাদেশ

বনপাড়া পৌরসভায় আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টম্যান্ট এন্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে বনপাড়া নতুন বাজারের আজাদ কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

ব্যাংকের পাবনা শাখার ম্যানেজার (অপারেশন) মো: রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ইউএনও মোসা: মারিয়াম খাতুন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও বনপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, লালপুর ও বনপাড়া উপশাখার ইনচার্জ যথাক্রমে কামরুল ইসলাম ও আসাদুল্লাহ আল গালিব বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা