সারাদেশ

বিশ্ব জাকের মঞ্জিলের ওরশে অংশ নিতে ভুড়ায় যাত্রা

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরশ মাহফিলে অংশ নিতে নীলফামারীর সৈয়দপুর থেকে বাঁশের ভেলা (ভুড়া) করে যাত্রা করেছেন আশেকানরা। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট ব্রীজ থেকে তিনটি ভেলায় এ যাত্রা শুরু করেন তারা।

আরও পড়ুন: ইউএনও’র কক্ষে তরুণকে পেটালেন আনসার সদস্যরা

আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন জাকের পার্টির নীলফামারী জেলা সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী। অতিথি ছিলেন জাকের পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একরামুল হক, সাবেক নীলফামারী জেলা সভাপতি আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কাশেম, কাশিরাম ইউপি মেম্বার নুরুন্নবী সরকার প্রমুখ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

জাকের মঞ্জিলের খাদেম মাওলানা শফিকুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপস্থিত সকলের আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

সংগঠনের জেলা সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, সারাদেশ থেকেই ওরশ উপলক্ষে নদীপথে ভুড়ায় করে আশেকানরা যাত্রা করছেন। এতে অংশ নিতে অনেকের মানত থাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা