ফুফাতো ভাইকে ঝলসে দিল মামাতে ভাই-বোন
সারাদেশ

ফুফাতো ভাইকে ঝলসে দিল মামাতে ভাই-বোন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরম পানি ঢেলে এক শিশুকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামাতো ভাই-বোনের বিরুদ্ধে। ঘটনার একদিন পর আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ঝলসে যাওয়া শিশুর নাম নজরুল ইসলাম (১২) সে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়রি মো.ইউছুফ ওরফে হারুনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শুটকি বেপারী বাড়ির হারুন ও সেলিমের পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একই বাড়ির সেলিমের ছেলে মিশু ও মেয়ে নুপুর গরম পানি মেরে ফুফাতো ভাই নজরুলকে ঝলসে দেয়। এতে তার ছেলের শরীরের গোপনাঙ্গসহ বেশকিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে।

আরও পড়ুন: ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

ভুক্তভোগী শিশুর পিতা মো.ইউছুফ ওরফে হারুন অভিযোগ করে বলেন, গতকাল ঘটনার পরপরই তার স্ত্রী আফরোজের নেছা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মামলা রেকর্ড করেনি। উল্টো এসআই সোহেল মাহমুদ আমাকে বলে,আমি শ্বশুর বাড়িতে থাকি আমার কোন কথা নেই। আমি যেন সবার সাথে মিলেমিশে থাকি। পুলিশ নানা তালবাহানা করে মামলা রুজু করছেনা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আহত শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পাকিস্তানপ্রীতি অত্যন্ত দুঃখজনক

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা