ফলাফল দিতে পারেনি ইবি , বিপাকে ভর্তিচ্ছুরা!
সারাদেশ

ফলাফল দিতে পারেনি ইবি, বিপাকে ভর্তিচ্ছুরা!

আদিল সরকার, ইবি প্রতিনিধি: গত ২৮ আগষ্ট অনুষ্ঠিত হয়েছিল শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। যেখানে মাত্র ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। আলাদাভাবেই স্বতন্ত্র ইউনিটে এই পরীক্ষাটি গ্রহণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বে রোল মডেল

পরীক্ষার ১৮ দিন পার হলেও এখনো ফলাফল দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছেন ভর্তিচ্ছুরা। তবে সংশ্লিষ্ট বিভাগ থেকে এমসিকিউ পরীক্ষার ফলাফল উপাচার্য দপ্তরে অনেক আগেই পাঠানো হয়েছে বলে জানা গেছে৷

জানা যায়, বিজ্ঞান অনুষদভুক্ত এই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে মোট ২৮৬ জন ভর্তিচ্ছু আবেদন করে। তবে পরীক্ষায় অংশ নেয় ২৫০ জন ভর্তিচ্ছু। আজ পরীক্ষার ১৮ দিন হলেও অল্পসংখ্যক এই পরীক্ষার্থীদের ফলাফল দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে ভর্তিচ্ছুরা বিপাকে পরেছেন। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেইজেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের৷

আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

এদিকে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত চারটি বিভাগের অধিনে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৭ আগষ্ট। একদিনের ব্যবধানে (২৮ আগষ্ট) অনুষদটির ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। যে পরীক্ষাটিও স্বতন্ত্রভাবে নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে শারীরিক শিক্ষা বিভাগের ফলাফল এখনো না দিতে পারায় সমালোচনার জন্ম দিয়েছে।

তবে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমরা এমসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করে উপাচার্য মহোদয়কে দিয়ে দিয়েছে। তাদের হয়তো কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয় আছে৷ সেটা হলেই রেজাল্ট পাবলিশ হবে।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আসলে আমার সামনে বিষয়টা পড়েনি৷ আমি একটু ঢাকায় ছিলাম। শনিবারে বিষয়টা দেখবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা