সারাদেশ
ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে

একক চেয়ারম্যান ও সদস্য পদে ১৬ মনোনয়ন দাখিল

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত ও সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।

আরও পড়ুন: মিরপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া

চেয়ারম্যান পদে একক প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের এ্যাড. খান সাইফুল্লাহ পনির। সদস্য পদে জেলা আওয়ামী লীগ একক প্রার্থী ঘোষণা করলেও ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৮ জনের মনোনয়ন দাখিল করেছেন।

কালেক্টরেট ভবনে এসে রিটার্নিং কর্মককর্তা ও জেলা প্রশাসক মো. জোহর আলী'র কাছে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। এ সময় পনিরের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র সহ অর্ধ সহস্রাধিক দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খালেদা-তারেক নির্বাচনের অযোগ্য

এর পরপরই আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা ও সাধারণ সদস্যপদের প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়ন দাখিল করেছেন।
এ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার শেষ সময় পর্যন্ত চার উপজেলা নিয়ে গঠিত এই জেলা থেকে ১৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে একজন, সদস্য পদে ১৬ এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলো, শামসুল ইকরাম পিরু, সোহরাব হোসেন, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, এ এইচ এম খায়রুল আলম, এম আমীর উল ইসলাম, এস এম ফয়জুল আলম, সিদ্দিকী মনিরুজ্জামান গোলদার, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, হোসনে আরা মান্নান, নাসরিন সুলতানা মুন্নি, মোসাঃ সোনিয়া, জাহানারা হক ও জ্যোৎস্না খানম।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

জেলা পরিষদ নির্বাচনের তফসিল মোতাবেক প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই, আপিল, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ প্রকৃয়া শেষে আগামী ১৭ অক্টোবর ঝালকাঠিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান, মোট ১৭জন প্রার্থী তদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী। সদস্য (নারী/পুরুষ) পদে অতিরিক্ত প্রার্থী রয়েছে। মনোনয়নপত্র বাছাই, আপিল এবং প্রত্যাহার কার্যক্রম শেষে চুরান্ত প্রার্থী ও প্রাথমিক ফলাফল ঘোষণা দেয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশি ত্রাণ ফিরিয়ে দিল পাকিস্তান

নির্বাচনী বাছাই পর্বে টিকে গেলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান হবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পনির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা তার দুরদর্শিতা ও বিচক্ষনতা দিয়ে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আমার নেত্রীর আদেশ এবং সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। একই সাথে আমার নেতা ঝালকাঠির অভিভাবক আমির হোসেন আমু এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা