সুন্দরগঞ্জে আমন ক্ষেতে পোকার আক্রমণ
সারাদেশ
কৃষকের মাথায় হাত

সুন্দরগঞ্জে আমন ক্ষেতে পোকার আক্রমণ

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমন ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণে কৃষকের মাথায় হাত পড়েছে।

আরও পড়ুন : ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

উপজেলার কৃষকগণ সারের সংকট, বৈরি আবহাওয়া, পানির অভাব, সেচ মটর ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচ দিয়ে আমন ধানের চারা রোপণ করেছে। এতে কৃষকের বাড়তি খরচ করতে হচ্ছে। এরই মধ্যে মরার উপর যেন খারার ঘাঁ।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, আমন ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণে জমির ধান খেয়ে ফেলেছে। চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম চুলকানির বিলে ৩০ শতাংশের একটি জমিতে আমন ধানের চারা রোপন করেন।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

মাজরা পোকা ক্ষেতের ৮০% ধান গাছ খেয়ে ফেলেছে। আমিনুল ইসলাম বলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদকে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন মাসে এক দিনও উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদকে দেখা পাওয়া যায় না। চন্ডিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন : পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা