সারাদেশ

তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন আমদানিকৃত ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ কসমেটিক্স দোকান মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ থেকে বেলা তিনটা পর্যন্ত শহরের শহীদ ডাঃ শামমসুল হক সড়কে অভিযান পরিচালনা ও জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ নীলফামারীর কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।

অভিযান সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইনের পরামর্শে উল্লেখিত সময়ে বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক।

আরও পড়ুন: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

এ সময় আমাদানি করা পণ্যের অনুমোদন না থাকা ও নকল প্রসাধনী সামগ্রী পাওয়া যায় ৩ প্রতিষ্ঠানে। এসব পণ্য বিক্রি করার অপরাধে মাসুদ স্টোরকে ১৫ হাজার, নাজ কসমেটিক্সকে ১৫ হাজার ও মৌসুমী কসমেটিক্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা