সারাদেশ

গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সান নিউজ ডেস্ক: ৩০ মাসের বিল বাকি থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংযোগ।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিস গয়েশ্বরের শেরেবাংলা রোডের বাসায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় সাতটি ডবল বার্নারের জন্য বকেয়া বিল ছিল ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন।

আরও পড়ুন: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

এদিকে, গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে গয়েশ্বর চন্দ্র রায়ের হোয়াটস অ্যাপ নম্বরে একাধিকবার কল করেও তিনি রিসিভ বরেননি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা