স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১
সারাদেশ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত অভিযোগে একজনকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আরও পড়ুন: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাহেব আলীর মৃধার ৮ম ও ১০ম শ্রেণি পড়ুয়া দুই মেয়ে স্কুল ছুটি শেষে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে একসাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুর্গাপুর গ্রামের নবীরের বাড়ির সামনে পৌঁছলে একই গ্রামের আ. মান্নান মোল্যার ছেলে আল আমিন মোল্যা (২২), আলাউদ্দিনের ছেলে মো. আব্দুল আলিমসহ অজ্ঞাত ২/৩ জন অশ্লীল মন্তব্য করে ৮ ম শ্রেণি পড়ুয়া ছোট বোনের হাত ধরে টানাটানি শুরু করে। ছোট বোন বাধা দেয়ার চেষ্টা করলে তাকে কিল-ঘুষি মেরে রাস্তার উপর ফেলে দেয়। এ সময় বড় বোন বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও কিল ঘুষি মারে বখাটেরা। পরে দুই বোনের চিৎকারে আশেপাশের লোকেরা এগিয়ে এলে বখাটেরা দুই বোনের জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উপযুক্ত বিচার চেয়ে ৮ম শ্রেণি পড়ুয়া ছোট বোন উপজেলা নির্বাহী অফিসার ও বোয়ালমারী থানায় মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লিখিত অভিযোগে উল্লিখিত ২নং অভিযুক্ত আব্দুল আলীমকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় থানা পুলিশ আটক করেছে।

আরও পড়ুন: তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি থানায় পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মো. আব্দুল ওহাব বলেন, মেয়েটির বাবাকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা