নোয়াখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে কর্ম বিরতি
সারাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে কর্ম বিরতি

নোয়াখালী প্রতিনিধি : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা লাগাতার কর্ম বিরতি পালন করে আসছেন।

আরও পড়ুন : বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

গত রোববার (১১ সেপ্টেম্বর) থেকে জেলার নয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস (সকাল ৮থেকে দুপুর ১২টা পর্যন্ত) এই কর্ম বিরতি পালন করছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে গিয়ে এই কর্মবিরতির দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন : ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

নোয়াখালী জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (ডিআরআরও) জাহিদ হাসান খান বলেন দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্য পদ নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা সারাদেশ ব্যাপী রোববার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছেন।

আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তাদের কর্ম বিরতির প্রথম পর্ব শেষ হবে। তাদের দাবি আদায় না হলে তারা পুনরায় আন্দোলন শুরু করবেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন,কর্ম বিরতির বিষয়টি তিনি অবগত রয়েছেন। বৃহস্পতিবার তারা স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে।

তাদের দাবিগুলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে বিষয়টি বিবেচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা