সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলা, গ্রেফতার ১

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলধারদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। এ ঘটনায় দায়ের করা মামলায় মোঃ ওয়ালিদ (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: শেহবাজ-মোদি বৈঠক চায় না পাকিস্তান

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বানিয়াচংয়ের চানপাড়া এলাকায় ওয়ালিদের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ ওয়ালিদ চানপাড়া (বিদ্যাভুষণ পাড়া) মহল্লার আব্দুল ওয়াহেদের ছেলে।

রবিকেল সাড়ে ৪টার দিকে হামলার ঘটনা ঘটে। এতে আহত হন সাংবাদিক রাজীব নূর, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া, কালেরকন্ঠের বানিয়াচং উপজেলা প্রতিনিধি মোশাহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা। পরে রবিবার রাতেই সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ক্ষোভ ও বিরোধ থেকে লিটন খুন

বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ওয়ালিদ নামে একজনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

হামলার পর সাংবাদিক রাজীব নূর বলেন, ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস একজন খ্যাতনামা পর্যটক। তিনি বাইসাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করেছেন। এছাড়া তিনি ভ্রমণ নিয়ে অনেক লেখাও লিখেছেন। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভুষণ পাড়ায়। আব্দুল ওয়াহেদ বাড়িটি দখল করে রেখেছেন। রোববার বিকেলে আমি স্থানীয় তিনজন সাংবাদিককে নিয়ে বাড়িতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তার ছেলেরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা