বিজিবির চেকপোস্ট ইয়াবা না পেয়ে নির্যাতন
সারাদেশ

বিজিবির চেকপোস্ট ইয়াবা না পেয়ে নির্যাতন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফ মেরিন ড্রাইভ শীলখালী বিজিবির চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবা না পেয়ে আবদুল্লাহ (৩৫) নামে এক প্রবাসীকে অমানুষিক নির্যাতন করে বিজিবির সদস্যরা।

আরও পড়ুন : মন্ত্রিত্ব যা‌বে কিনা, এখতিয়ার প্রধানমন্ত্রীর

বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আহত আবদুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর শীলখালী বিজিবি চেকপোস্টে এ ঘটনা ঘটে।

বিজিবি সদস্যদের হাতে মারধরের শিকার প্রবাসী আব্দুল্লাহ টেকনাফ উপজেলার খাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।

আরও পড়ুন : বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, কিছু দিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার সংসারে দু’জন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে।

কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামে বাস করে কক্সবাজার ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে, বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, তুর কাছে ইয়াবা আছে বলে আমাকে থাপ্পর মারে। স্যার আমার কাছে কিছু নেই বললেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বল প্রয়োগ করে মলত্যাগ করান। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে বলে আবারও মারধর করেন। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেন। ওই গাড়িটা আমাকে টার্মিনাল এসে ফেলে দিয়ে চলে যায়।

কক্সবাজার টার্মিনালে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন শামসুল আলম শ্রাবণ নামে এক পথচারী। পরে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় টাইফুনে নিহত ১০

পথচারী শামসুল আলম শ্রাবণ বলেন, তাকে উদ্ধারের পর জানতে চাইলে আমাকে বলেন, তাকে বিজিবি চেকপোস্টে ইয়াবা না পেয়ে মারধর করেছে। পরে আমি তার অবস্থার অবনতি দেখে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। তার অবস্থা তেমন ভালো না। তার পরিবারকে খোঁজা হচ্ছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিষয়টি সত্য। এই ঘটনার সঙ্গে যারা জড়িত,তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে চেকপোস্টের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের বিজিবির সদর দফতরে আনা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা