সারাদেশ

নকল কীটনাশক বিক্রেতার কারাদণ্ড

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নকল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন: চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জেলার রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রিজিত সাহা ১০ হাজার টাকা জরিমানা ও ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত ব্যবসায়ী বকুল আলম রানীশংকৈল উপজেলার ধর্মগড় বাজারে সার ব্যবসায়ী।

বকুল আলম দীর্ঘদিন ধরে এমিস্টার টপ (সিনজেনটা) ও পাইরাজিন (এসিআই) এই দুই কোম্পানির নামে হুবহু নকল কীটনাশক মটরসাইকেলে নিয়ে আসে বিক্রি করতো।

আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

স্থানীয়রা জানান, জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় কাউন্সিল বাজারের ব্যবসায়ী বকুল আলম দীর্ঘদিন যাবত এলাকায় নকল কীটনাশক বিক্রি করে স্থানীয় কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এর মধ্যে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত ওই ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে নকল কীটনাশক বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলেন। এ সময় ওই ব্যবসায়ী তার দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা