প্রতীকী ছবি
সারাদেশ

কলেজ কক্ষে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা বলে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সোহাগ মিয়া নামে এক ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

ঘটনাটি ঘটেছে গত রোববার (৭ আগস্ট)। তবে সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। প্রেমিক সোহাগের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। সোহাগ পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ী গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে। সে রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র।

জানা যায়, সম্প্রতি অভিযুক্ত মো. সোহাগ মিয়ার সঙ্গে ভুক্তভোগী ছাত্রী প্রেমের সম্পর্কের জড়িয়ে পড়ে। গত ৭ আগস্ট পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ মাঠে তাদের দু’জনের দেখা হয়। এ সময় বর্ষাকে কলেজের ৪র্থ তলার একটি কক্ষে ডেকে নিয়ে বিবাহের দিন তারিখ ঠিক করার কথা বলার একপর্যায়ে উক্ত কক্ষে কোন লোক না থাকায় তার (ছাত্রীর) ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ অভিযোগ করে সোহাগ। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পলাশবাড়ী থানা পুলিশ সোহাগকে আটক করে। এ ঘটনায় সাফিয়া আক্তার বর্ষা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা করেন। পরে আটক সোহাগকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬

পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট কলেজ খোলা ছিল এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথারীতি চলমান ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান আহম্মেদ জানান, মামলা তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা