সারাদেশ
সড়ক দূর্ঘটনায় 

নিহত জুয়েলের বাড়িতে শোকের মাতম

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে আহত নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ নেতা অলিউল হাসান জুয়েল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান তিনি।

আরও পড়ুন: চীনে ভূমিকম্পে নিহত ৭

এদিকে নিহত অলিউল হাসান জুয়েলের বাড়িতে চলছে মাতম। ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁর মা উম্মে হাবিবা কুলসুম ও তাকে লালন-পালনকারী মনোয়ারা বেগেম। বার বার মূর্ছা যাচ্ছেন তাঁরা। তাঁদের আহাজারিতে শহরের নিয়ামতপুর আদানীর মোড় এলাকার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের সংঘর্ষে গুরুতর আহত হন জুয়েল। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয় তাকে।

অলিউল হাসান জুয়েল সৈয়দপুর শহরের নিয়ামতপুর আদানী মোড় এলাকার মৃত মঞ্জু সরকারের পাঁচ ছেলের মধ্যে ছোট ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দিনাজপুর শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-প্যারামেডিকেলে পড়াশোনা করে সৈয়দপুর বাস টার্মিনালে তাসিন ও রেখা এন্টারপ্রাইজ কাউন্টারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

অলিউল হাসান জুয়েলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা আহাজারি করছেন। আত্মীয়-স্বজনও শোকে মুহ্যমান। অলিউল হাসান নিহত হওয়ার খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশী, আওয়ামী লীগ ও নিজ সংগঠন নেতাকর্মীরা । তাঁরা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দিচ্ছেন।

জুয়েলের প্রতিবেশীরা জানান, অলিউল কুলসুমের ছেলে হলেও ছোটবেলা থেকে তাকে লালন-পালন করেন তাঁর নিকট আত্মীয় একই এলাকার মোনোয়ারা বেগম।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুরের উদ্দেশে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকা থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাসে ওঠেন তিনি। পথে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করালে আজ ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।

কামারপুকুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সিহাব উদ্দিন রাসেল জোতদার বলেন, ‘ অলিউল হাসান জুয়েলের মৃত্যুতে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু হয়েছে। তার মায়ের কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। ছেলে হারা মাকে সান্তনা দেওয়ার ভাষা নেই। দুর্ঘটনায় দায়ীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সরকারের কাছে এটাই দাবি।

সোমবার বাদ আসর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অলিউল হাসান জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা