দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সান নিউজ ডেস্ক: রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী।

আরও পড়ুন: উন্নয়নের গতি অব্যাহত রাখতে চাই

রোববার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই এলাকায়। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধারকাজ পরিচালনা করছেন। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে তেল আনার পরিকল্পনা নেই

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা