সারাদেশ

বাবুলের উপর সন্ত্রাসী হামলায় দিপুর নিন্দা

শরীয়তপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভযাত্রায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল রক্তাক্ত ও গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: উন্নয়নের গতি অব্যাহত রাখতে চাই

এদিকে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উপর এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু।

রবিবার বিকালে এক বিবৃতিতে তিনি এই হামলাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ নানান। বিবৃতিতে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বরগুনা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ন্যক্কারজনকভাবে আওয়ামীলীগ ও পুলিশ যৌথ হামলা চালিয়েছে। নারায়ণগঞ্জে শাওন নামে এক যুবদল কর্মী নিহত এবং সারাদেশে কয়েকশত নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

বর্তমান ফ্যাসিবাদী সরকার একদিকে গণতন্ত্র ও উন্নয়নের দোহাই দিয়ে লুটপাট তন্ত্র কায়েমের মাধ্যমে দ্রব্যমূল্যের বিরাট বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। অন্যদিকে বিরোধী দল দমনে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে নতুন করে আবার মানুষ হত্যায় মেতে উঠেছে।

আরও পড়ুন: ভারত থেকে তেল আনার পরিকল্পনা নেই

সরকার অবৈধভাবে দখল করা ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এবং পরিকল্পিতভাবে সংঘাত ও সংঘর্ষ দেশব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছে। যার পরিণতি কারও জন্যই শূভ হবেনা। তাই ক্ষমতার অপব্যবহার ও সংঘাতের পথ পরিহার করে সরকারকে জনগণের দাবি মেনে তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা