সারাদেশ

কাভার্ড ভ্যানের ধাক্কা কিশোর নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যান আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

বুধবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টা ১৫মিনিটের দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের আল-আমিন বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। মৃত মো. পারভেজ (১৭) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাহুরা গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার দিকে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যান রওয়ানা করে। যাত্রা পথে কাভার্ড ভ্যানটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আমিন বাজারের দক্ষিণ এলাকায় পৌঁছলে একটি চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক মো.ফারুক (৪৫) ও তার ছেলে পারভেজ গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে। সেখান থেকে তার বাবাকে উন্নত চিকিৎসান জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা