ইসলামপুরে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সারাদেশ

ইসলামপুরে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো:মনির হোসেন, স্টাফ রিপোর্টার : জামালপুর ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

বৃহস্পতিবার( ১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

আরও পড়ুন : চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক বিপুল মাস্টার, মোঃ সাবেক যুগ্ন আহবায়ক বাবলু সরদার, মোঃ সরকার আলী মেম্বার, মোঃ হামিদুর রহমান মলিন, মোঃ সামিউল হক লাভলু,মাজহারুল ইসলাম বিপুল,শাকিল আহমেদ পাপন, সাদমান সাকিব রিফাত ,পনির আহমেদ,আল সিয়াম ,মাহমুদুল হাসান হাসমত, হাফিজুর রহমান,মেহেদী হাসান মাসুদ জোদ্দার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

সভায় প্রধান অতিথি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা