মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পৌর ৪ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠন।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

এছাড়াও বিক্ষোভ মিছিলে সাম্প্রতিক সময়ে ভোলায় পুলিশ গুলিতে ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম হত্যার নিন্দা ও বিচারের দাবি জানান।

বুধবার (২৪ আগস্ট) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ওয়ার্ডের পূর্ব শিলমন্দি গোরস্থান এলাকা, শিলমন্দি হয়ে দেওভোগ বাজার গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের দের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাইয়ুম মৃধা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (তপন মোল্লা), শ্রমিকদল নেতা মিলন মৃধা, যুবদল নেতা শাহীন চাঁনতারা, ছাত্রদল নেতা কাউসার আহমেদ রাফিসহ ৪ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা