ঈশ্বরগঞ্জে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সারাদেশ

ঈশ্বরগঞ্জে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন করা হয়।

আরও পড়ুন: ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের সুরুজ আলী (সাবেক মেম্বার) বাড়ির পাশেই মৃত উমেদ আলী আকন্দের মেয়ে খাইরুন্নেছার (৬৫) কাছ থেকে ২৩ শে আগস্ট ২০২০ তারিখে ১০ শতাংশ জায়গা ক্রয় করেন। ক্রয় করার পরে থেকে জায়গা সুরুজ আলী মেম্বারের দখলে রয়েছে। এরই মাঝে গত ১৭ জুলাই ২০২২ তারিখে সুরুজ আলী তার সন্তানের নিয়ে সেই জমিতে চারা রোপন করতে গেলে বাঁধা দেন জমি বিক্রয়কারী খাইরুন্নেছা ও তার ভাতিজিগন। এতে এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দু'পক্ষই। পরে বিষয়টি নিয়ে খাইরুন্নেছার ভাতিজি শাহানা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

এ অবস্থায় সুরুজ আলী টাকা দিয়ে জমি কিনে ও জায়গায় যেতে পারছেন না এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে করেন। সেই সংবাদ সম্মেলনে সুরুজ আলী মেম্বারের ছেলে আব্দুল কাইয়ুম খাইরুন্নেছার বিরুদ্ধে অভিযোগ এনে লিখিত বক্তব্যে এমন বিষয় মাঝে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ঈশ্বরগঞ্জ উপজেলার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা