শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ নারীর মৃত্যু
সারাদেশ

শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ নারীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুড়ঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার নারী চা শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: মুরগি ও ডিমের দাম কমেছে

শুক্রবার (১৯ অগাস্ট) বেলা ১১টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই লাখাইছড়া চা বাগানের শ্রমিক ছিলেন।

নিহতরা হলেন- হিরা ভৌমিজ (৩০), রিনা ভৌমিজ (২৫), পূর্ণিমা ভৌমিজ (২৫) ও রাধা মাহালী (৪৫)।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণনেষ গোয়ালা।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির জানান, বসতঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা