সারাদেশ

ভেসে এলো বিদেশি জাহাজের বার্জ

নোয়াখালী প্রতিনিধি: বিদেশি জাহাজ ‘আল কুবতানের’ অংশবিশেষ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে ভেসে এসেছে। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে বিদ্যমান লঘুচাপ ও দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে জোয়ারে বার্জটি ভেসে আসে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারে নিঝুম দ্বীপের দক্ষিণের চরে একটি বার্জ ভেসে আসে। গত কয়েক দিন ধরে জোয়ারের পানি নেমে যাওয়ায় বার্জটি সেখানে আটকে যায়। বার্জটিতে কোনো মালামাল না থাকলেও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য ভিড় করছেন।

নিঝুম দ্বীপের বাসিন্দা আজিম মাহমুদ বলেন, এটা দেখতে ফুটবল মাঠের মতো। আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। জোয়ারে এটি আমাদের নিঝুম দ্বীপে ভেসে এসেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নাবিকবিহীন ২০ ফুটের অধিক এ নৌযানটির ওপরের অংশ খোলা। সম্ভবত ভোলায় যে বার্জটি ভেসে এসেছে এটি তার অংশবিশেষ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আটকে থাকা বার্জের অংশবিশেষ নিঝুম দ্বীপে আটকে আছে। কোস্টগার্ড এ কয়দিন এটি পাহারা দিয়েছে। নিঝুম দ্বীপে আটকে থাকা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসন ও নৌপুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা