বাসের ধাক্কায় নিহত ২
সারাদেশ

বাসের ধাক্কায় নিহত ২

সান নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে সিএনজিচালকের পরিচয় মিলেছে। তার নাম আব্দুল বাছেদ (৩৫)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের শাহার উদ্দিনের ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফিলিস্তিনকে সহযোগিতা দেবে রাশিয়া

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হামছায়াপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির চালকসহ ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই অজ্ঞাতপরিচয় (৩০) সিএনজির এক যাত্রী মারা যান। আর অন্য আহতদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন সিএনজিচালক আব্দুল বাছেদ মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি নিহতদের মরদেহ বগুড়ায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা