ছবি: প্রতীকী
সারাদেশ

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: গত কয়েকদিন টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার গ্রাম ও শহরে লোডশেডিং বেড়েছে। দিনরাত প্রায় বারো থেকে পনের ঘণ্টা লোডশেডিং হচ্ছে। সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে গ্রাম এলাকায়।

আরও পড়ুন: অপহরণ করে অর্থ আদায়, আটক ৩

দিনে তীব্র তাপদাহ, রাতে ভ্যাপসা গরম। সেই সঙ্গে যোগ হয়েছে দুর্বিষহ মাত্রায় বেড়েছে লোডশেডিং। সব মিলিয়ে গ্রাম ও শহরের জনজীবন অতিষ্ঠ। লোডশেডিংয়ের কারণে আউশ ও রোপা আমনের ক্ষেতে সেচ সংকট দেখা দিয়েছে। উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানায়।

বর্তমানে ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠজুড়ে আউশ ধান রোপণের কাজ চলছে। কৃষকরা রোপা আমন রোপণের জন্য বীজতলা তৈরির কাজ শুরু করেছেন। বৃষ্টি না থাকায় কৃষকেরা গভীর-নলকূপ থেকে জমিতে সেচ দিয়ে জমি প্রস্তুত করছেন।

আরও পড়ুন: ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া!

এ ছাড়া উপজেলায় ছোটবড় প্রায় ৫০০শত কলকারখানা রয়েছে। এসব কারখানায় বিদ্যুতের ব্যাপক চাহিদা থাকে। পাশাপাশি প্রচণ্ড গরমের কারণেও বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে।

সরেজমিনে এই ব্যাপারে বৃহস্পতিবার (১৮ আগস্ট) উপজেলার গোবিন্দাসী গ্রামের বাসিন্দা রবিন হোসেন বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে শুধু রাতেই পাঁচ-ছয় ঘণ্টা ধরে লোডশেডিং হচ্ছে। গরমের কারণে ঠিকমতো ঘুমাতে পারি না।’

আরও পড়ুন: মাতুয়াইলে কারখানার আগুন নিয়ন্ত্রণে

উপজেলার নিকরাইল গ্রামের বাসিন্দা তৌফিক হাসান বলেন, ‘শহরের চেয়ে গ্রামে আরও বেশি সমস্যা। গ্রামে কারেন্ট গেলেই মনে হয় আর আসার খবর নাই। এত গরম হচ্ছে তার মধ্যে দিন ও রাতের বেশির ভাগ সময় লোডশেডিং হচ্ছে।’

গৃহিণী শান্তা বেগম বলেন, ‘বিদ্যুৎ যায় আর আসে। এক ঘণ্টা থাকলে আবার দেড় থেকে দুই ঘণ্টা থাকছে না। একদিকে আবার রোদ-গরমে খুব অশান্তি অনুভব করছি। বাচ্চার ঠিকমতো পড়াশোনাও হচ্ছে না। দ্রুত সমস্যার সমাধান না করা হলে অসুস্থ হয়ে যাব আমরা।’

আরও পড়ুন: ক্রেন চালাচ্ছিলেন সহকারী

শহরের গনেশ মোড়ের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মতো বয়স্ক মানুষকে গরমে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। একে তো গরম, তার মধ্যে আবার লোডশেডিং খুবই সমস্যা হচ্ছে শারীরিক ভাবে আমি খুবই অসুস্থবোধ করছি। এমন লোডশেডিং বন্ধে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।’

লোডশেডিংয়ের কারণে জমিতে সেচ দিতে বিড়ম্বনায় পড়েছেন প্রান্তিক চাষিরা। বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকায় সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

উপজেলার চরনিকলা গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘ডিপ টিউবওয়েলের মাধ্যমে ঠিক সময় পানি সেচ করা যাচ্ছে না। জমিতে সময়মতো পানি দিতে না পারলে ফসলের ক্ষতি হবে। দিন ও রাতে বেশির ভাগ সময় ঠিকমতো বিদ্যুৎ থাকছে না।’

ইমদাদুল হক নামের স্থানীয় আরেক কৃষক বলেন, ‘এখন আমন মৌসুম চলছে। জমিতে ঠিকমতো পানি না দিলে ধান রোপণ ব্যাহত হবে। বিদ্যুৎ তো ঠিকমতো থাকছেই না। কৃষকরা যাতে ঠিকমতো বিদ্যুৎ পায়, সেদিকে সরকারের বিশেষ নজর দেয়া প্রয়োজন।

আরও পড়ুন: এখন গোপনে কিছুই করবো না

লোডশেডিংয়ের কারণে ছোট-বড় কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিদিন কারখানাগুলোতে কর্মঘণ্টা অপচয় হচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে মালিকদের। শ্রমিকদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে ক্রমেই লোকসানের পাল্লা ভারি হচ্ছে।

উপজেলার মদনের মোড় এলাকায় অবস্থিত রাইস মিলের স্বত্বাধিকারী এনামুল হক বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং মিলের গুদামে ধানের মজুত থাকলে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ মণ চাল উৎপাদন হয়। লোডশেডিংয়ের কারণে এক সপ্তাহ ধরে প্রতিদিন চাল উৎপাদন এখন ১৫০ মণের নিচে নেমে এসেছে।

আরও পড়ুন: আলজেরিয়ার ভয়াবহ দাবানলে নিহত ২৬

আরেক রাইস মিলের মালিক জামান দেওয়ান বলেন, ‘বেশির ভাগ সময় বিদ্যুৎ পাচ্ছি না আমরা। আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এক সপ্তাহ ধরে এমন সমস্যা চলছে। এমনটা চলতে থাকলে বড় ধরনের লোকশানের মুখে পড়তে হবে আমাদের। তাই দ্রুত বিদ্যুৎ লোডশেডিং বন্ধ করতে বিদ্যুৎ বিভাগের দৃষ্টি কামনা করছি।’

এই ব্যাপারে মুঠোফোনে কথা হয় ভূঞাপুর উপজেলার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলামের সাথে তিনি লোডশেডিংয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,গ্যাসস্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন। এ কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। উপজেলায় গ্রাহকসংখ্যা ৪৫ হাজার। এই পরিমাণ গ্রাহকের প্রতিদিন বিদ্যুতের চাহিদা গড়ে ১৭ মেগাওয়াট। তবে বর্তমানে পাওয়া যাচ্ছে ৭ থেকে ৮ মেগাওয়াট করে। যা চাহিদার তুলনায় অর্ধেক।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা