সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে বৃষ্টির মত ঝরছে কুয়াশা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সারা দেশের মতো সূর্যের মুখ লুকিয়ে থাকায় বেড়েছে শীতের তীব্রতা এবং সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া।

আরও পড়ুন: চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পুরো ঢাকা। আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল সাড়ে ৮টায়ও সূর্যের দেখা পাওয়া যায়নি।

বরাবরের মতোই শীতে সবচেয়ে নাজুক অবস্থায় খেটেখাওয়া আর ছিন্নমূল মানুষ। এক টুকরো গরম কাপড় আর সূর্যের মান ভাঙার দিকে তাকিয়ে আছেন তারা।

আরও পড়ুন: অত্যাবশ্যকীয় জিনিসের শুল্ক কমানো হয়েছে

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এমন পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেছেন, আগামী রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। যদিও ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও তীব্র শীত অনুভূত হতে পারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা